ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্ব খাদ্য ফোরামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বান: ক্ষুধা নয় অর্থনৈতিক ব্যবস্থাই ব্যর্থ গড়ে তুলতে হবে থ্রি-জিরো বিশ্ব

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৭ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৯:২৬ অপরাহ্ন

banglahour

ক্ষুধা পৃথিবীতে খাদ্যের অভাবে নয়, বরং আমাদের নকশা করা অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতায় সৃষ্টি হয়েছে, বিশ্ব খাদ্য ফোরামের (World Food Forum) পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া ভাষণে এভাবেই বিশ্বকে নতুন অর্থনৈতিক চিন্তার আহ্বান জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তরে সোমবার অনুষ্ঠিত এই অধিবেশনে প্রফেসর ইউনূস বলেন, FAO-এর ৮০ বছর পূর্তি কেবল উদ্‌যাপন নয়, এটি ভবিষ্যতের প্রস্তুতির ডাক। খাদ্য মানে শুধু ক্যালরি নয়—এটি মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার প্রতীক।

তিনি FAO মহাপরিচালক ড. কিউ ডংইউ-কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ফোরামকে আপনি আলোচনার নয়, কর্মের প্ল্যাটফর্মে পরিণত করেছেন।

তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন

প্রধান উপদেষ্টা বলেন, গত বছর বাংলাদেশের তরুণরাই শান্তিপূর্ণভাবে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তাদের দাবি ছিল স্পষ্ট—ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দাও, ন্যায় ও অংশগ্রহণভিত্তিক সমাজ গড়ে তোলো।

তিনি জানান, সেই তরুণরাই আজ নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় যুক্ত আছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপায়ণ।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ

ইউনূস বলেন, বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও আমরা ১৭ কোটি মানুষের খাদ্য জোগাই, পাশাপাশি মিয়ানমারের সহিংসতায় পালিয়ে আসা ১৩ লাখ রোহিঙ্গাকেও আশ্রয় দিয়েছি।

তিনি জানান, বাংলাদেশ এখন চাল, শাকসবজি ও স্বাদুপানির মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। কৃষিতে ২১৪ শতাংশ ফসলঘনত্ব অর্জিত হয়েছে, ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবিত হয়েছে, এবং কৃষিযন্ত্রায়নে ৭০% পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে।

ক্ষুধা অভাবের কারণে নয়, ব্যবস্থার কারণে

প্রফেসর ইউনূস বলেন, ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি উৎপাদনের ব্যর্থতা নয় নৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতা।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যেখানে কয়েক বিলিয়ন ডলার ক্ষুধা দূরীকরণে ব্যয় করা যায়নি, সেখানে বিশ্ব ২.৭ ট্রিলিয়ন ডলার অস্ত্র কিনেছে এটাই কি আমাদের অগ্রগতির সংজ্ঞা

ইউনূসের প্রস্তাবিত ছয় দিকনির্দেশনা

তিনি ছয়টি তাৎক্ষণিক পদক্ষেপের প্রস্তাব দেন
১. ক্ষুধা-সংঘাত চক্র ভাঙা: যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরু করা।
২. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (SDG) প্রতিশ্রুতি পূরণ ও জলবায়ু সহায়তা বৃদ্ধি।
৩. আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন।
৪. তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও সহায়তা।
৫. খাদ্য নিরাপত্তা রক্ষায় রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার।
৬. প্রযুক্তি ও উদ্ভাবনের প্রবেশাধিকার নিশ্চিত করা—বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের তরুণদের জন্য।

লাভ নয়, সমস্যার সমাধান হবে ব্যবসার উদ্দেশ্য

অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, “লাভকেন্দ্রিক ব্যবসা বিলিয়ন মানুষকে পিছিয়ে দিয়েছে। এখন সময় এসেছে নতুন ধরনের ব্যবসা—‘সোশ্যাল বিজনেস’ গড়ে তোলার, যা ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং সমস্যার সমাধানের জন্য।

তিনি তাঁর থ্রি-জিরো বিশ্বের ধারণা তুলে ধরেন—
শূন্য সম্পদ বৈষম্য — দারিদ্র্য নির্মূলের জন্য
শূন্য বেকারত্ব — সবার জন্য উদ্যোক্তা সৃষ্টি
শূন্য কার্বন নিঃসরণ — পরিবেশ রক্ষার জন্য

প্রধান উপদেষ্টা বলেন, “এটি কোনো কল্পনা নয়, বরং পৃথিবী রক্ষার অপরিহার্য শর্ত।”

তরুণরাই ভবিষ্যতের চালিকা শক্তি

তিনি বলেন, আজকের তরুণরা আগের মতো নয় তারা সংযুক্ত, সৃজনশীল, প্রযুক্তি-দক্ষ। তাদের বলো না চাকরি খুঁজতে; বলো, চাকরি তৈরি করতে।

তিনি যুব উদ্যোক্তাদের সহায়তায় ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান জানান, যা তরুণ, নারী, কৃষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের সহায়তা করবে।

যুব বিজ্ঞান ও বিনিয়োগই পরিবর্তনের হাতিয়ার

শেষে প্রফেসর ইউনূস বলেন, বিশ্বের সম্পদ ও প্রযুক্তি আছে, কিন্তু আমাদের দরকার সৃজনশীল ধারণা ও উপযুক্ত ব্যবসা কাঠামোযা দিয়ে আমরা নতুন পৃথিবী গড়ে তুলতে পারব। যদি আমরা কল্পনা করতে পারি, তাহলে তা তৈরি করাও সম্ভব।

তিনি আহ্বান জানান:
চলুন একসাথে কাজ করি একটি থ্রি-জিরো বিশ্ব গড়ার জন্য যেখানে থাকবে না দারিদ্র্য, বেকারত্ব বা কার্বন নিঃসরণ।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯