ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহনগরী দক্ষিণের সেক্রেটারী জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ বলেনছেন, ৫২ ভাষা আন্দোলন পরবর্তী সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার। একুশের মূল চেতনা অন্যায়ের কাছে মাথানত না করা। তাই একুশের চেতনায় শপথ নিয়ে আমাদেরকে জনগনের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
ড. মাসুদ বলেন, আজকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে। ভাষা আন্দোলনের সাথে যাদের কোন সম্পর্কই ছিল না, তাদেরকে সামনে আনা হচ্ছে। মুলত তমুদ্দুন মজলিস সহ যারা ইসলামী ধ্যান ধারনা লালন করেন, তারাই ভাষা আন্দোলনের পুরোধা ছিলেন। অথচ তাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ভাষা সেনানী মরহুম অধ্যাপক গোলাম আযম দেশের সম্পদ। ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযমের ভূমিকার কথা তুলে ধরে বলেন, ইতিহাসে প্রত্যেকের অবদান সঠিকভাবে তুলে ধরতে হবে। এসময় তিনি ভাষা শহীদদের মাগফেরাত কামনা করেন ও ভাষা আন্দোলনের যারা অবদান রেখেছিলেন তাঁদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।
মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহনগরী দক্ষিণের শাহবাগ পূর্ব থানার উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, আনন্দ ভ্রমণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পুর্ব থানা আমীর এডভোকেট মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আবু সায়েম সহ থানা কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ৫২ ভাষা আন্দোলন ছিল নিজ ভাষায় কথা বলার অধিকারের আন্দোলন। অথচ বর্তমান সরকার আমাদের কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছে। আজকে মানুষের ভোট ও ভাতের অধিকার নেই, মৃত্যুর গ্যারান্টি নেই। একুশের চেতনায় শপথ নিতে হবে, জনগনের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আরো বলেন, বর্তমান অবৈধ, ফ্যাসিষ্ট সরকার ক্ষমতায় থাকলে জনগনের কোন অধিকার প্রতিষ্ঠা হবে না। এই অপশক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
