ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বিলাইছডিতে স্বামীর ঔষুধ আনতে গিয়ে নৌকা হতে পড়ে স্ত্রীর মৃত্যু

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৫:৫৬ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি বিলাইছড়িতে স্বামীর জন্য ঔষধ আনতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে স্ত্রীর মৃত্যু হয়েছে। একটি নৌকা থেকে পড়ে গিয়ে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে স্বামীর জন্য ওষুধ আনতে যাওয়ার পথে কেরন ছড়ি এলাকায় নদীর পথে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে হ্রদে জাল ফেলে তিন ঘণ্টা পর গৃহবধূ লতা মারমা (৩২) মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, লতা মার্মা তাঁর স্বামী এবং তিনটি সন্তান রেখে গেলেন। তাঁর বড় মেয়েটির বয়স ১৫ বছর, মেজ ছেলেটির বয়স ১১ বছর এবং ছোট মেয়েটির বয়স ২ বছর ৬ মাস। 
স্থানীয় সূত্র জানায়, আনুমানিক সকাল ৮টায় তিনি অসুস্থ স্বামীর জন্য হার্টের ওষুধ আনতে তাঁর ভাসুরের দ্বিতীয় শ্রেণির সাত বছর বয়সী এক ছাত্রকে সাথে নিয়ে বিলাইছড়ি বাজার যাচ্ছিলেন। পথেই কেরনছড়ি ওয়ার্ড মেম্বার দয়ারঞ্জন ঘাটের কাছাকাছি এলাকায় নৌকা থেকে মাথা ঘুরে তিনি পানিতে পড়ে যান। সঙ্গে থাকা শিশুটি রক্ষা পেলেও লতা মার্মা তলিয়ে যান।
শিশুটি স্থানীয়দের জানালে, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্থানীয়রা জাল টেনে ব্যাপক তল্লাশির পর প্রায় ১১টা ২০ মিনিটে তাঁর মরদেহ উদ্ধার হয়। পরে  হাসপাতালে আনা হলে মেডিকেল অফিসার ডাঃ নুরুদ্দিন তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি আরো জানান, স্থানীয় ও আইন শৃঙ্খলা বাহিনী হাসপাতালে নিয়ে আসার আগে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সমবেদনা জানার জন্য ছুঁটে আসেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরন মার্মা (রাসেল), উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া এবং পিআইও অফিসের সুমন গাজী, মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বারগণ এবং উপজেলা প্রশাসন পক্ষ হতে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই লতা মারমার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবরে লতা মারমার স্বামী ও শ্বশুর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯