ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচি

অর্থনীতি | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৬:০৯ অপরাহ্ন

banglahour

দেশে নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমাতে এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সিলেটে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সিলেট শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এর আগে কর্মসূচির সূচনা করা হয় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। লিড ব্যাংক হিসেবে আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি।

সেমিনারে বক্তারা বাংলা কিউআর ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরেন। তারা বলেন, নগদ ব্যবস্থাপনায় দেশের বছরে খরচ হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকা, যা ডিজিটাল লেনদেনের মাধ্যমে সাশ্রয় করা সম্ভব। নগদ অর্থ ঝুঁকিপূর্ণ, চেক সময়সাপেক্ষ ও জটিল হওয়ায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এই উদ্যোগ ক্যাশলেস সোসাইটি গঠনের পথকে আরও সুগম করবে। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে, ব্যক্তি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। পাশাপাশি, এটি ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে এবং গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়াবে।

সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা এবং সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম