ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে নানা কর্মসূচীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২:১৯ অপরাহ্ন

banglahour

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী বের হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক জুয়েল সরদার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা, শিক্ষার্থীদের  সুস্থ থাকা, হাত ধোয়াকে অভ্যাসে পরিনত করা ও নিরাপদ খাবার গ্রহনের ব্যাপারে অঙ্গীকার করেন।


এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম