ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রামে রিভন এগ্রো'র কম্পোস্ট সার উৎপাদন প্রকল্পের উদ্বোধন

অর্থনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৫ মাস আগে) ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১:৫০ অপরাহ্ন

banglahour

 নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন'শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে রিভন এগ্রো কম্পোস্ট সার উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের উদ্বোধন করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। 
রবিবার সকাল ১০টায় পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরএমটিপি'র  প্রকল্পে মাধ্যমে জয়রামপুর গ্রামের শেখ পাড়ায় রিভন এগ্রো'র কম্পোস্ট সার উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়।
রিভন এগ্রো'র কম্পোস্ট সার উৎপাদন প্রকল্পের স্বত্বাধিকারী আনোয়ারুল হকের সভাপতিত্বে ও আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (খামার যান্ত্রিকীকরণ) আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের ইফতেখার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং পরিষদের সদস্য শামীম আরা প্রভাতী ,ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা আহম্মেদ বোরহান উদ্দিন,  
ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রকল্প  ব্যবস্থাপক ডা. এ এস এম শহীদ, ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। 
উদ্যোক্তা পর্যায়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভার্মি কম্পোটস সার উৎপাদক মালিক ইরফান বিশ্বাস, তৌফিক এগ্রো সাপোর্টের স্বত্বাধিকারীরা তৌফিক ইসলাম , রিভন এগ্রো'র কম্পোস্ট সার উৎপাদন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনিরুজ্জামান, সাজেদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯