ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক

জাতীয় | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ৫:২৭ অপরাহ্ন

banglahour

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী। 
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ (যুগ্ম সচিব), উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সিবলী নোমান, সহকারী প্রকৌশলী সুমেশ চাকমা। 
রবিবার (১৯ অক্টোবর) প্রশাসনের আয়োজনে সকালে বিলাইছড়ি উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অন্যান্য প্রশাসন থেকে পুস্পমাল্য দিয়ে সচিবকে বরন করা হয়। পরে সচিব কলেজের একাডেমিক ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন।
এছাড়াও তিনি নীলাদ্রি রিসোর্ট, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ি কলেজ পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে কলেজে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভায় মিলিত হন  এবং বিকালে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, থানার এস আই মোঃ আব্দুর রব, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা (অ: দা:) রিনি চাকমা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা (মনি)  অভিভাবক তপন চাকমাসহ অন্যান্য জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারী।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম