পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চিকিৎসা সেবায় অনিয়ম,মেয়াদোত্তীর্ণ ঔষধ,ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ।এ সময় দুটি বেসরকারি হাসপাতাল ও পাঁচ ডায়াগনস্টিক সেন্টারকে ৬১ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে গেলে ৭ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় আদালত।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম এর নেতৃত্বে পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।
এসময় চিকিৎসা সেবায় অনিয়ম,মেয়াদউত্তীণ ঔষধ,ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের কারণে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও সৌদিপ্রবাসী হাসপাতাল ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাশে দেয় ভ্রাম্যমান আদালত।
এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার,মা ডায়াগনস্টিক সেন্টার , হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার,সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিকদের ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।
তবে অভিযান কালে, মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার ,নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস ,এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ,নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার ,আইকন মেডিকেল সেন্টার ,সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সৌদি প্রবাসী ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ ভ্রাম্যন আদালতের অভিযান টের পেয়ে পালিয়ে গেলে ওই সাত প্রতিষ্ঠান সিলগালা করে দেয় আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, ডায়গনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবায় যেকোনো অনিয়ম বন্ধে এ অভিযান অব্যহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
