খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ধ্রুপদী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ধ্রুপদী ড্যান্সার অ্যাসোসিয়েশন অব কুয়েটের উদ্যোগে এ প্রতিযোগিতা হয় ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আই ইউ টি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাইরের মিত্রগ্রাম একাডেমী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে।
প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ধ্রুপদী ড্যান্সার এসোসিয়েশন অব কুয়েটের চেয়ারম্যান শাহরিয়ার ইসলাম জানায়, ২০১৭ সাল থেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
প্রতিযোগিতাকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় মিলন মেলায় পরিণত হয়েছিল কুয়েটিয়ানদের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
