ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঘাটে ফেরেনি গভীর সাগরে মাছ শিকাররত জেলেরা,সাগর মোহনায় মাছ শিকারী জেলেদের জালে ধরা পড়ছে কাংখিত ইলিশ

অর্থনীতি | পটুয়াখালী প্রতিনিধি

(৫ মাস আগে) ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ১২:০৪ অপরাহ্ন

banglahour

নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাতে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া বেশির ভাগ জেলে ফেরেনি ঘাটে। তবে নদী ও সাগর মোহনায় মাছ শিকারী জেলেরা ফিরেছেন কাংখিত ইলিশ নিয়ে। তাই দীর্ঘ ২২ দিন পর রবিবার সকাল থেকে জেলে এবং ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর। তবে চাহিদা তুলনায় মাছের পরিমান কম হওয়ায় অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়া বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও অনেক কম। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকা কেজি দরে, ৮ শ‘ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে ও  জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ শ‘ টাকা কেজি দরে। তবে ৩ থেকে ৪ দিন পর গভীর সাগর থেকে জেলেরা ফিরলে ইলিশের সরবারহ কিছুটা বাড়তে পারে এবং দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯