ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় জরুরী স্থাপনাগুলো উন্নত ও আধুনিকায়ন করা হবে-উপদেষ্টা ফরিদা আখতার

জাতীয় | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ২:৫৬ অপরাহ্ন

banglahour

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় রাঙ্গামাটির বিএফডিসির অবতরণ ঘাটসহ জরুরী স্থাপনাগুলো উন্নত আধুনিকায়ন  করতে পারলে আমাদের দেশের মৎস্য সম্পদের যে কার্যক্রম এটা অনেক বেড়ে যাবে। সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় রাঙ্গামাটি বিএফিডিসি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আরো বলেন, এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার যে, মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপুর্ণ হওয়া সত্ত্বেও কাপ্তাই হ্রদের মৎস্য সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশনসহ গুরুত্বপুর্ণ স্থাপনাগুলোর অবস্থা খুবই খারাপ এবং জরাজীর্ণ। তিনি বলেন, আমরা এসব স্থাপনাগুলো যত দ্রুত সম্ভব আধুনিকায়ন ও মানসম্মত করার চেষ্টা করবো।
এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহা শাম্মী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার এস এম ড. ফরহাদ হোসেন, জেলা বিএফডিসি ব্যবস্থাপক মোহাম্মদ ফয়েজ আল করিমসহ রাঙ্গামাটি বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বিকেলে কাপ্তাই হ্রদের বিভিন্ন উপকেন্দ্র,অভয়াশ্রম ও বিএফডিসির গুরুত্বপুর্ণ স্থাপনাসমুহ পরিদর্শন করবেন বলে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম