ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমরা যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাই- শিক্ষামন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ২:০৬ অপরাহ্ন

banglahour

ডা. দীপু মনি বলেছেন আমরা যে যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাই সেক্ষেত্রে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে। তিনি বলেন বিতর্ক মানুষকে ভাবতে শেখায়, সূক্ষ চিন্তায় উদ্বুদ্ধ করে।
একটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে।শাণিত হয় যুক্তি ,পারদর্শিতা তৈরি হয় প্রমিত ভাষার ব্যবহারে।
আজ শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে National Debate Federation Bangladesh (NDFBD) কর্তৃক আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে  তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করতে স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী, ৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেবিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির,মিডিয়া ব্যাক্তিত্ব ফরিদুর রেজা সাগর,এন ডিএফ সভাপতি এ কে এম শোয়েব।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম