ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিলখানায় এতবড় হত্যাকান্ড হয়ে গেলো কেউই কিছু জানতে পারলো না- জি এম কাদের

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১:১৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: এতবড় হত্যাকান্ড হয়ে গেলো কেউই কিছু জানতে পারলো না। কেউ আঁচ করতে পারলে, কেন ব্যবস্থা নেয়া হলো না? আবার, এমন ভয়াবহ হত্যাকান্ডের ঘটনায় দায়িত্বশীল যারা আঁচ করতে পারেনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে? এমন অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকান্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে দোয়া-মুনাজত করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যম কর্মীদের সাথে এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পিলখানা হত্যাকান্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। বেশিরভাগ শহীদ পরিবার মনে করে পিলখানা হত্যাকান্ডের বিচার ও তদন্তে স্বচ্ছতা নেই। তাই, শহীদ পরিবারের মনে ক্ষোভ আছে। সরকারের দৃষ্টি দেয়া দরকার নৃশংস হত্যাকান্ডের বিচারে যেন শহীদ পরিবারগুলো সন্তুষ্টু হতে পারে। শহীদ পরিবারের সদস্যদের সন্তুষ্ট হতে দেখিনি। 

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক দিন। মহান মুক্তিযুদ্ধে যত সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন পিলখানা হত্যাকান্ডে। তাই এটা অত্যান্ত দূর্ভাগ্যজনক ও লজ্জাজনক। আমরা শোকাহত, আমার ভাগ্নে এই হত্যাকান্ডে শহীদ হয়েছেন। পিলখানা হত্যাকান্ডে নিহত সকল সেনা কর্মকর্তা সহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।  

বিডিআর বিদ্রোহে নিহত সেনাকর্মকর্তাদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতী, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোতা, এমএ রাজ্জাক খান, শাকিব রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তৈয়ব, মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা রাকিন আহমেদ, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, খলিলুর রহমান খলিল।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯