চট্রগ্রাম: লোহাগাড়ার স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী বলেছেন, এখানকার জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মাওলানা শামসুল ইসলাম টিআর-কাবিখার নাম দিয়ে অস্ত্র কিনেছে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে কোটি কোটি টাকা লোপাট করেছে। তারা ইসলামের নামে কলঙ্ক।
শনিবার (২৫) ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টায় সাতকানিয়ার স্থানীয় বারদোনা গ্রামে টঙ্কাবতী খালের উপর ৬৬ ফুট দৈর্ঘ্যের সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রীসেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন
নদভী আরো বলেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের টাকা আত্নসাৎ করে মালেশিয়ায় পাচার করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা লোপাট করে দাড়ি পাল্লায় ভোট কিনে এমপি হয়েছেন । এদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না। আগামীতে জামায়াত- শিবির যদি কোন কারণে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করবে।
শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভোটে নৌকাকে বিজয়ী করার আহবান জানান এমপি নদভী।
সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিনসহ সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ, ইউ.পিচেয়ারম্যান আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
