ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ৪:২৪ অপরাহ্ন

banglahour

 কিশোরগঞ্জের কুলিয়ারচরে নলবাইদ গ্রামে  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিল মিয়ার জমি জোর পূর্বক একই গ্রামের ফজলু মিয়া ও তার লোকজন  দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লিল মিয়া ও তার পরিবার । আজ শনিবার সকালে লিল মিয়া তার  নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, তার পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের চেষ্টা করে আসছে একই গ্রামের ফজলু মিয়া ও তার ভাই খলিল মিয়া, শরীফ মিয়া সহ তার লোকজন। এ ঘটনায়  আদালত ১৪৪/১৪৫ ধারা  নিষেধাজ্ঞা জারি করলে ও  আদালতের  নিষেধাজ্ঞা অমান্য করে ফজলু মিয়া ও তার লোকজন জোর করে জমি দখলের চেষ্টা ও  তাদের কে নানাভাবে ভয়ভীতি এবং হত্যার হুমকি দিচ্ছে । এ ঘটনায় পুলিশ একাধিক বার ফজলু মিয়া ও তার লোকজন কে বাধা নিষেধ দিলেও সেটি তারা মানছেনা। বর্তমানে তারা আতঙ্কে ও নিরাপত্তায় দিনযাপন করছে। তাই তারা প্রশাসনের সুদৃষ্টি ও বিচার প্রার্থনা করছেন ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম