খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা বাজার শেরের মোড়ে সুরাইয়া খাতুন(২৪) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিরবিভাগে মেডিসিনের ডাক্তার দেখিয়ে বাসায় যাওয়ার সময় ইজিবাইকে চড়েন। ইজিবাইক চলাকালীন ইজিবাইকের মটরের সাথে অসাবধানতা বশত গলার ওড়না পেচিয়ে নিচে পড়েগিয়ে ঘটনাস্থলেই গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়েযায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১ তাকে ব্রডডেড (মৃত) ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে বলে জানা যায়।নিহতের পিতা- মোঃ আতিয়ার মোল্লা, সাং- হিতিয়া, থানা- অভয়নগর, জেলা- যশোর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
