ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে শক্তিশালী দেশ গড়তে হবে — রকিবুল ইসলাম বকুল

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৮ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২:৩৬ অপরাহ্ন

banglahour

মাদক বিরোধী র‍্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি শক্তিশালী দেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনার ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি আজ সকালে দৌলতপুর সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকদের সমন্বয়ে  মাদক,সন্ত্রাস,ইফটিজিং বিরোধী র‍্যালি উদ্বোধনকালে এ কথা বলেন। র‍্যালিতে খুলনা মহানগর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  চৌধুরী শফিকুল আলম হোসেন,মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ারদার,মহাসিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ নজরুল ইসলাম,খুলনা বিজিবি  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  সাবিনা খন্দকার  সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্ররিদক্ষিণ  করে র‍্যালিটি সরকারী  মহসিন স্কুলের সামনে শেষ হয়। সবার আগে খুলনাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯