ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা দেশ ও জাতীর শত্রু ঃ জহির উদ্দিন স্বপন

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৮ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৭ অপরাহ্ন

banglahour

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা দেশ ও জাতীর শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি'র  উপদেষ্টা মন্ডলীর সদস্য  জহির উদ্দিন স্বপন। তিনি আজ বিকেলে খুলনার  ফুলবাড়ী গেটে শ্রমিক জনসভা প্রধান অতিথির বক্তৃতায় এ কথা  বলেন। জনসভায়  সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপি সভাপতি, 
কাজী মিজানুর রহমান।জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপি'র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়ছেদ আলী,খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবর রহমান,
খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,,খানজাহান আলী থানা বিএনপি
সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস,খানজাহান আলী থানা বিএসাংগঠনিক সম্পাদক, মোল্যা সোহাগ হোসেন সহ নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯