ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লা-২ আসনে সেলিম ভূঁইয়াসহ দশজনের মনোনয়নের দাবিতে মানববন্ধন — উপস্থিত ছিলেন মাত্র ১১ জন!

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(৮ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:০৯ অপরাহ্ন

banglahour

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ ১০ জন কেন্দ্রীয় নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন আয়োজন করে শিক্ষকদের একটি গ্রুপ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন মাত্র ১১ জন শিক্ষক। সীমিত উপস্থিতি ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে শুরু হয় নানা মুখরোচক আলোচনা।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল পৌনে পাঁচটার দিকে মানববন্ধন শুরু হয়। কিন্তু শুরু হওয়ার মাত্র ৬ মিনিট পরই উপস্থিতি খুব কম দেখে দ্রুত কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষক নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের আবেদন—অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হোক।”

মানববন্ধন সংক্ষিপ্ত হলেও দাবিটি এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯