ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সেই দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৭:৩৭ অপরাহ্ন

banglahour

চাঁদপুর: আগামী জাতীয় নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে। আর ঐ নির্বাচন কমিশন আমাদেরকে যে দায়িত্ব দেবে তা পালন করতে আমরা প্রস্তুত আছি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, দেশে অতীতের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো। এখন জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা নেই। এমনকি দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। পুলিশও আগের চেয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিন) কামরুল আহসান ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম