আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু দন্ডের রায় দেয়ায় ভৈরবে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকাল ৫ টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে পৌরসভা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি মাসুম বিল্লাহ, পৌর যুব দলের সভাপতি হানিফ মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আজকে এ রায়ে আমরা অত্যান্ত আনন্দিত । দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা অবৈধ ভাবে ক্ষমতায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ঘুম, খুন করেছে । জুলাই আন্দোলনে মীর মুগ্ধ সহ কয়েকশত ছাত্র জনতাকে হত্যা করেছে । তাই তাকে ভারত থেকে ধরে এনে যেন মৃত্যু দন্ড কার্যকর করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
