রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দূর্গম থেগামুখ গ্রামে অসহায় ও দুস্থ লোকজনদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ছোট হরিণা জোন বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সীমান্তবর্তী দূর্গম থেগামুখে পাহাড়ি বাঙালির মাঝে চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি, জি+, ছোট হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছোট হরিনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান রোগিদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন। এসময় থেগামুখ গ্রামের প্রায় দুইশত দরিদ্র ও অসহায় লোকদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় সেবা প্রাপ্তরা বিজিবি’র এই মহৎ উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
