ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ফুটপাথ ও সড়ক দখলমুক্ত করতে কেসিসির অভিযান

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(৮ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:২৫ অপরাহ্ন

banglahour

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাথে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পথচারী ও যান চলাচল স্বাভাবিক রাখতে নগরীর কে-রোড, কেডি ঘোষ রোড, স্টেশন রোড ও ডাকবাংলো এলাকায় সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করা হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের জন্য তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে—

ফুটপাথ দখল করে জুতা-স্যান্ডেল বিক্রি করার দায়ে মো. কালামকে ৫ হাজার টাকা,

নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে মডার্ন হোটেলের মালিক জয়দেবকে ৫ হাজার টাকা,

ফুটপাথে ইট-বালু রাখার অপরাধে মো. আনোয়ারুজ্জামানকে ৫ হাজার টাকা,

ফুটপাথে মেশিনারিজ সামগ্রী রাখার দায়ে খুলনা বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজের মালিক মো. মাশুককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। কেসিসি জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম