ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্রুনেইয়ের সঙ্গে ১ চুক্তি, ৩ সমঝোতা স্মারক সই

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ অক্টোবর ২০২২, রবিবার, ৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫৩ অপরাহ্ন

banglahour

ব্রুনেইয়ের সঙ্গে ১ চুক্তি, ৩ সমঝোতা স্মারক সই

ব্রুনাই দারুসসালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

১৬ অক্টোবর রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

‘এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট’ চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ব্রুনেইয়ের পক্ষে দেশটির প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী একইসঙ্গে ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ সই করেন ।

‘বাংলাদেশি জনশক্তি নিয়োগ’ বিষয়ে ঢাকার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ব্রুনেই। এ সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং ব্রুনেইয়ের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদিন বিন হাজি আবদুল রহমান।

‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং প্রেটোলিয়াম পণ্য সরবরাহ’ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এ সমঝোতা স্মারকে সই করেন ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী একইসঙ্গে ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তৃতীয় সমঝোতা স্মারকটি হলো ‘রিকগনিশন অব সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য প্রভিশন্স অব দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্ট্যান্ডার্ডস অব ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচ কিপিং ফর সি-ফেয়ারস, ১৯৭৮ অ্যাজ অ্যামেন্ডেড’। এ সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী একইসঙ্গে ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ৩ দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম