ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য শতাধিক পরিবারকে ঢেউটিন,নগদ টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি

(১০ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:১২ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য এবং শীতার্ত পরিবারের সদস্যদের ঢেউটিন, শুকনা খাবার কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ্য পরিবারের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ ত্রাণ সামগ্রী বিতরণ করে। 
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এর সভাপতিত্বে এ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক,  সিপিপির সহকারী পরিচালক আছাউজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম প্রমুখ। 
কলাপাড়া উপজেলায় গত বছর প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য শতাধিক পরিবারকে এক বান করে ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা, এবং শীতার্ত অর্ধশত পরিবারকে চাল,ডাল,তেল, লবনসহ বিভিন্ন প্রকারের শুকনো খাবার এবং কম্বল বিতরণ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম