ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঞ্ছারামপুরে গণ অধিকার পরিষদ নেতার “টাকার বান্ডেল” প্রদর্শন ভাইরাল!

সারাদেশ | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি

(১০ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:১৫ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গণ অধিকার পরিষদের আহবায়ক এস.কে শফিকুল ইসলাম শুভ নিজের ফেসবুক আইডিতে গত বুধবার রাতে একাধিক ৫০০ টাকার বান্ডেল প্রদর্শন করে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং তাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিতর্ক ও সমালোচনা।


ভিডিওতে দেখা যায়, স্থানীয় গণ অধিকারের নেতা এস.কে শফিকুল ইসলাম টাকার বান্ডেলগুলো আলাদা আলাদা ভাগে সাজিয়ে রেখে বিভিন্ন খাতে বরাদ্দ দেয়ার কথা বলছেন। 

তিনি বলেন, “নির্বাচন প্রচারণার জন্য এই চার বান্ডেল দিলাম ব্যানার–ফেস্টুনের জন্য। আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য। আর এটি রাখো নির্বাচনের দিন চা–সিগারেট খাওয়াইবার জন্য মানুষকে। এই ৭/৮ বান্ডেল যেগুলো আছে—এগুলো দিয়ে সকাল বেলা সিসা খাইবা, বইসা বইসা। আমি পায়া করবো না, সমস্যা নাই, ফেল করবো।”


ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। নির্বাচনকে কেন্দ্র করে এমনভাবে টাকার বান্ডেল প্রদর্শন করাকে অনেকেই ‘অশোভন’, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন’ ও ‘অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ’ হিসেবে মন্তব্য করছেন।


এদিকে বিষয়টি নিয়ে কালবেলাকে দেওয়া তথ্যে এস.কে শফিকুল ইসলাম দাবি করেন, তাকে নিয়ে ‘অযথা খোঁটা’ দেয়া এবং ‘অর্থ সম্পদ নেই’—এমন অভিযোগ ছড়ানোর প্রতিবাদ হিসেবেই তিনি ভিডিওটি পোস্ট করেছেন। 

তার ভাষায়—

“কে নাকি লোক গণ অধিকার পরিষদের আমার লিডারের কাছে বলেছে আমার নাকি টাকা-পয়সা নাই, আমাকে কেন নমিনেশন দিবে। হয়তো বিরোধী দলের প্রার্থী এই কথা পৌঁছাইছে। তাহলে আমার টাকা-পয়সা নেই—এই শব্দ তারা কোথায় থেকে পেলো? আমি ২টা কোম্পানির মালিক—এইডা কি তাদের জানার দরকার নাই? আমি সরকারকে যেই ট্যাক্স গুলো দিছি, এই টাকা দলের ফান্ডেও ছিল না।”


তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন—

“বাঞ্ছারামপুরে প্রতিষ্ঠিত করেছি গণ অধিকার পরিষদ। সেই জায়গা থেকে আমাকে নিয়ে আলোচনা করলে ত আমার একটা ক্ষোভ থেকেই আসবে। এজন্যই এই টাকার বান্ডেল ফেসবুকে প্রদর্শন করা। আমার টাকা নেই—আয় দেখ, টাকা আছে কি বা নাই।”


মনোনয়ন প্রসঙ্গে এসকে শফিকুল ইসলাম বলেন—

“তারা নাকি খবর পাইছে আমার অর্থসম্পদ নাই, তাহলে আমি নির্বাচন করবো কী করে? এজন্য তারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভাবতেছে। ত আমি বলেছি—আমার কাছে টাকা আছে কি না আছে, আমার সাথে টেবিলে বসেন।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম