ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নতুন ঘর উপহার পেলেন অসহায় নারী

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(৬ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:১৬ অপরাহ্ন

banglahour

পলিথিনের ঢাকা ঝুপড়ি ঘরে বসবাসকারী মোংলার সোনাইলতলায় নতুন ঘর উপহার পেয়েছেন অসহায় নারী আনজিরা বেগম (৬৫)। স্বামীর সন্তানহারা এই নারী সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এ সহায় সম্বলহীন নারীকে ঘরটি নির্মাণ করে দিয়েছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনয়নীত প্রাত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে অসহায় এ নারীকে সাথে নিয়েই ফিতা কেটে এ নতুন ঘরের উদ্বোধন করেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন ও সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহ।

স্বামী ও সন্তানহীন আনজিরা বেগম দীর্ঘদিন ধরে অন্যের জায়গার উপর পলিথিনের ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। এটি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নজরে আসায় দ্রুত সময়ের মধ্যে তার জন্য এ নতুন ঘরটি নির্মাণ করে দেন।

এরআগে গত ৬ ডিসেম্বর বাগেরহাটের রামপালের ভাগা এলাকার অসহায় ভিক্ষুক বাকপ্রতিবন্ধী দীপালি রানী শীলকে তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এই  নারীকে সামাজিক দায়বদ্ধতা এবং দলীয় নির্দেশনা আলো ঘর প্রদান করা হয়েছে এর আগেও আরো অসহায় লোকদেরকে ঘর ও সাঁকো নিমান করে দেয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯