ভৈরবে ট্রেনে কাটা পড়ে ১ বৃদ্ধা নিহত হয়েছে । নিহতের নাম
আতর আলী (৭০) সে নরসিংদীর রায়পুরা উপজেলার সাপমারা এলাকার বাসিন্দা । পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, আজ বৃহস্পতিবার সকালে নিহত আতর আলী গ্রামের বাড়ি সাপমারা থেকে চট্রগ্রামগামী কর্ণফুলী ট্রেনে ভৈরবে এসে ছিলেন । ধারণা করা হচ্ছে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে সে ট্রেন থেকে নীচে পড়ে যায় । এ সময় ট্রেনের নীচে পড়ে তার ডান পা কাটা পড়ে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসা সেবা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাড করে। কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে হাসপাতালে এ্যাম্বুলেন্সেই সে মারা যায় । এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার এসআই দিদার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
