ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনকে সাননে রেখে অবৈধ পারাপার রোধে ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ নজরদারি

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টৌ, ঠাকুরগাঁও প্রতিনিধি

(১০ মাস আগে) ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৯:২৫ অপরাহ্ন

banglahour

 নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া বলেন নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, অপরাধীরা যেন কেউ দেশ ত্যাগ করতে না পারে এবং অন্য দেশের অপরাধীরা এদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সবসময় তৎপর রয়েছে। এজন্য সীমান্তের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে সীমান্ত  উপজেলা বালিয়াডাঙ্গীর বাঙালী পাড়া ও মমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি  শীতার্ত মানুষের মাঝে মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সীমান্তবর্তী শীতার্ত ৩'শতাধিক' মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম