ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি

(১০ মাস আগে) ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:৩৮ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর পাংশায় প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও সমাজসংস্কারক মরহুম এয়াকুব আলী চৌধুরীর ৮৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামে অবস্থিত তাঁর পারিবারিক কবরস্থান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, পাংশা, রাজবাড়ীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের কবর জিয়ারত করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এয়াকুব আলী চৌধুরীর সাহিত্যকর্ম, জীবনাদর্শ ও সমাজ উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মানবিক সাহিত্যিক। তাঁর রচনায় গ্রামীণ সমাজ, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার গভীর প্রতিফলন ঘটেছে।

যিনি ‘সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী’ নামে সুপরিচিত, তিনি ছিলেন বাংলা ভাষার একজন খ্যাতিমান লেখক, সাংবাদিক, শিক্ষক ও সমাজসংস্কারক। শিক্ষা ও সাহিত্যচর্চার মাধ্যমে তৎকালীন পশ্চাৎপদ মুসলমান সমাজকে অগ্রগতির পথে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলা গদ্যের একজন শক্তিশালী শিল্পী হিসেবে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইসলামি দর্শন, সংস্কৃতি, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি তাঁর লেখার প্রধান উপজীব্য। বাংলা ভাষার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের কারণে তিনি আজও স্মরণীয়।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— ধর্মের কাহিনী, নূরনবী, শান্তিধারা ও মানব মুকুট। এছাড়া তাঁর অপ্রকাশিত রচনাবলি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ শহিদুর রহমান, সভাপতি—মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ; কবি ফিরোজ হায়দার, সভাপতি—পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ, কবি শেখ মোহাম্মদ সবুর উদ্দিন, দপ্তর সম্পাদক—এয়াকুব আলী চৌধুরী পাঠাগার, সুশীল কুমার মুদী, সাবেক প্রধান শিক্ষক—এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, মোঃ মনজুর রহমান, অধ্যক্ষ—প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমি, আসকার দানিয়েল সিপার; কাজী ফরহাদ জামিল রুপু এবং কবি এয়াকুব আলী চৌধুরীর নাতি ও ‘এয়াকুব আলী চৌধুরী রচনাবলী’ গ্রন্থের লেখক মোঃ সাজ্জাদ আলী চৌধুরী।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ এনামুল হক। এতে স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যিক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম