ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

সারাদেশ | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(৪ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:৪৯ পূর্বাহ্ন

banglahour

 কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে  একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এ সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  সকালে জেলা প্রশাসক  মোহাম্মদ  আসলাম মোল্লা , পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ  হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান , প্রেসক্লাব ও  বিভিন্ন  সামাজিক ,রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।  সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন , জাতীয় সংগীত পরিবেশন , শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র –ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ  ও ডিসপ্লে  প্রদর্শন করা হয় । 
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা।এছাড়া  মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল, জেলখানা, এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।  ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে করা হয় বিশেষ প্রার্থনা । 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯