রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে দেশ মুক্ত হওয়ার এই দিনটিকে আজ জাতি বিজয় দিবস হিসেবে উদ্যাপন করছে। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্মগ্রহণ করে বাংলাদেশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে সরকারের পক্ষে পুস্পস্তকব অর্পন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশারাফী। এর পর রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব, বীর মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, বিভিন্ন প্রশাসন প্রধান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
পরে সকাল সাড়ে ৭ টায় শহীদ বীরশ্রেষ্ঠ মুন্নী আব্দুর রউফ এর স্মৃতি সমাধিস্থলে বিজিবি সেক্টর কমান্ডার ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় রঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া দিন ব্যাপী মহান বিজয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
