ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঝিনাইদহে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সারাদেশ | ওলিয়ার রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি

(১০ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:২২ অপরাহ্ন

banglahour

শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও র‍্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় শহরের স্বাধীনতা চত্বরে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার আশিকুর রহমান প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি দপ্তর,  স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে ঝিনাইদহ জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক পৃথক র‍্যালি বের করে।

এছাড়া কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম