ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি

(১০ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:৩০ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন,রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় শহিদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করা হয়। সকাল ৯টায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এ সময় সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি মোঃ মাহবুবুর  রহমান, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,উপজেলা জামায়াতে ইসলামের আমির মোজাম্মেল হক জোয়ারদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবসে পুস্পস্তর্বক অর্পণসহ নানা কর্মসূচি পালন করা হয়।  

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম