ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(১০ মাস আগে) ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮:৩৩ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদীতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যগণের সার্বিক সহযোগিতায় শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন আসাদ,২নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমান,৪নং ওয়ার্ড মেম্বার আবু বাক্কার ছিদ্দিক বাচ্চু,মেম্বার উসমানসহ আরো অনেকে।

চেয়ারম্যান রফিকুল আলম রফিক বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম