ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় পৌর কাউন্সিলর গ্রেফতার

সারাদেশ | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(৪ মাস আগে) ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮:৪৩ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ৬নং ওয়ার্ল্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে শহরের পাইকা শিমুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে ২০২৪ সালে আওয়ামীলীগ সরকার পতনের পর দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বড়হিস্যা বাজারের বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও রাস্তায় গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় ৩০ আগস্ট ২০২৪ তারিখে থানায় একটি মামলা হয়। সেই মামলার আসামী ছিল মো. সাইফুল ইসলাম। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মো. সাইফুল ইসলাম গত পৌর পরিষদের ৬ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। সম্প্রতি মুক্তাগাছা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯