ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাদীর মৃত্যু ঝিনাইদহে আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

সারাদেশ | ওলিয়ার রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

(১০ মাস আগে) ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:২৯ অপরাহ্ন

banglahour

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর মৃত্যুর খবর প্রকাশের পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তিন নেতার বাড়িতে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কাান্তি দাস ও সদর পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মাসুমের বাড়িতে এ ভাংচুর চালায় বিক্ষুব্ধরা।
এসময় আওয়ামী লীগ নেতা কনক কান্তি দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গভীর রাতে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। এসময় শহরের শেরে বাংলা সড়কের হামদহ এলাকায় কনক কান্তি দাসের বাড়িতে ভাংচুর চালানো হয়। এক পর্যায়ে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কনক কান্তি দাসের বাড়িতে অবস্থান করা তার ভাই গোপাল কৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে বিক্ষুব্ধ শতাধিক লোকজন। এক পর্যায়ে তারা বাড়ির ভিতরে প্রবেশ করে আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। এ সময় তারা আসবাবপত্র বের করে বাড়ির সামনে অগ্নিসংযোগ করে। অবস্থা বেগতিক দেখে গোপাল কৃষ্ণ দাস পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পরেই জেলা শহরের নতুন হাটখোলা সড়কের পাশে ঠিকাদার মিজানুর রহমান মাসুমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। মিজানুর রহমান মাসুম ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

জানা গেছে, ২৪ এর ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর কনক কান্তি দাস স্বপরিবারে আত্মগোপনে চলে যান। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে স্বপরিবারে ভারতের অবস্থান করছেন।

এদিকে হামলা ও ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বিক্ষুব্ধ জনতা মধ্যরাতে মিছিল বের করে। পুলিশ তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সাভাবিক রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম