ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাদীর মৃত্যুর খবরে কিশোরগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল

সারাদেশ | সোহেল চৌধুরী , কিশোরগঞ্জ প্রতিনিধি

(১০ মাস আগে) ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৩ অপরাহ্ন

banglahour

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে কিশোরগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইনকিলাব মঞ্চ ও জুলাই বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি আজ শুক্রবার জুম্মার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের এক অনন্য প্রতীক হয়ে থাকবে। তার আত্মত্যাগ ও সংগ্রাম জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারকে এর চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম