ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১০ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৫ অপরাহ্ন

banglahour

 ভৈরবে মুলিবাজার সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে নৌ- থানা পুলিশ । নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । নিহতের নাম মোঃ আজমত আলী (৪৬)। সে রাজধানী ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ইসরাফিল মিয়ার পুত্র বলে জানা গেছে । নিহতের শ্বশুর বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের মুজপাড়া গ্রামে। সে সুবাদে শ্বশুর বাড়ির পাশে জমি কিনে  বসতি গড়ে থাকতেন বলে শ্বশুর বাড়ির স্বজনরা জানিয়েছেন । তাছাড়া তিনি একজন ব্যবসায়ী বলে  ও জানান। তবে কি কারনে এমন মৃত্যুর  ঘটনা ঘটেছে তারা কেউ কিছু বলতে পারছেনা। তবে নিহতের পকেট থেকে মদ পান করার একটি লাইসেন্স  পাওয়া গেছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক লাইসেন্স ঠিকানা উল্ল্যেখ করা হয়েছে ভৈরব বাজার টিনপট্রি। 
এ বিষয়ে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব (খ)  সার্কেলের পরিদর্শক গোপাল চন্দন সুর কে একাধিকবার ফোন দিলে ও তিনি ফোনটি রিসিভ করেননি। 
এ বিষয়ে ভৈরব নৌ- ইউনিটের অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান জানান, মরতেহটি মুলিপট্রি এলাকায় নদীর পাড়ে ব্লকের উপর থেকে উদ্ধার করা হয়েছে । নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পকেট থেকে মদ পানের লাইসেন্স পাওয়া গেছে । ধারণা করা হচ্ছে পড়ে গিয়ে হয়তো মাথায় আঘাত পেয়েছে । এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম