বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য ভৈরবে শিশু কিশোরদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব শিল্প কলা একাডেমির আয়োজনে ও দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার সহযোগিতায় আজ বুধবার সকালে পৌরসভার অডিটোরিয়ামে সহকারী কমিশনার ( ভূমি) এ কে এম আজিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন,সদস্য সচিব সোহেলুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ শরীফ আহমেদ,ডাঃ কিশোর কুমার ধর প্রমূখ। এ সময় তারা বলেন, শিশু- কিশোরদের কে সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে হবে। তাদের জীবন কে সুন্দর ভাবে গড়তে হবে। আজ ভৈরবের শিশুরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সামান্য অবদান রাখায় আমরা গর্ববোধ করছি। আলোচনা সভা শেষে শিশুদের কে সংধর্ধনা দেয়া হয়েছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
