ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা

সারাদেশ | সোহেল চৌধুরী ,কিশোরগঞ্জ প্রতিনিধি

(১০ মাস আগে) ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৫ অপরাহ্ন

banglahour

তিন মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হলে এতে মোট ৩৫ বস্তা টাকা পাওয়া যায়।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের তত্ত্বাবধানে দানবাক্স খোলার ও টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ।

সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার সময় ব্যবধান বেড়ে তিন মাস ২৭ দিন হয়। দান বৃদ্ধি পাওয়ায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৩০ আগস্ট চার মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। সে সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত–এর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম