ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার চৌধুরী’কে গার্ড অব অনার

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ১:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন

banglahour

মানিকগঞ্জের হরিরামপুরে বীরমুক্তিযোদ্ধা দেশ মাতৃকার সু-মহান সন্তান বিশিষ্ট রাজনীতিক প্রগতিশীল চেতনার দেশপ্রেমিক মানবতাবাদী বহুবিধ বিশেষজ্ঞ চিন্তাশীল ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ চৌধুরী ওরফে আব্দুল জব্বার চৌধুরী (৭০) কে ৪ মার্চ (শনিবার) বাদ আসর উপজেলার ভেলাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার রহমান, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব ও বীরমুক্তিযোদ্ধাবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯