ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী সম্পন্ন সিলেট:

শিক্ষা | সিলেট প্রতিনিধি

(৩ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:১২ অপরাহ্ন

banglahour

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন ও আলোকচিত্র প্রদর্শনী কমিটির আহ্বায়ক রেবেকা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব হিউমেনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আরিফ আহমদ, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল কবির, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জয় নন্দী এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ।

আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শতাধিক আলোকচিত্র অনলাইনে জমা দেন। এর মধ্য থেকে বাছাইকৃত ৬০টিরও বেশি ছবি নিয়ে গত ৬ নভেম্বর ২০২৫ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী থেকে তিনটি ছবি সেরা হিসেবে নির্বাচিত হয়।

প্রথম স্থান অর্জন করেন আইন ও বিচার বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী এম. এ. তাহির তন্ময়, দ্বিতীয় হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মো. তানভীর হাসান চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেন আইন ও বিচার বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।


এনইইউবি ডেস্ক ক্যালেন্ডার ২০২৬-এর মোড়ক উন্মোচন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ডেস্ক ক্যালেন্ডার ২০২৬-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রাক্তন উপাচার্য প্রফেসর শিবলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, “প্রফেসর ড. আতফুল হাই শিবলী দেশে-বিদেশে একজন খ্যাতিমান ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাঈল আহমদ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯