বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ছোট হরিণা জোেনের উদ্যোগে "সম্প্রীতি ও উন্নয়ন" কার্যক্রমের আওতায অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বুধবার (৩১শে ডিসেম্বর) সকাল ১০টা থেকে দপুর ২টা পর্যন্ত ১২বিজিবি ছোট হরিনা জোনের আয়োজনে বরকল উপজেলার সীমান্তবর্তী ত্রিপুরাঘাট গ্রামে এ মেডিকেল ক্যাম্প অনষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় শতাধিক পাহাড়ি রোগী চিকিংসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান রোগীদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত থেকে বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সীমান্তবর্তী ও দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় লোকজন সহজে শহরে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেনা।এখানে বিজিবির চিকিৎসা সেবায় তাদের একমাত্র ভরসা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
