ময়মনসিংহ নগরীর মাসকান্দায় দাড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে সুমন মিয়া নামে এক অটোরিক্সাচালক দগ্ধ হয়েছে। দগ্ধ সুমন মিয়া সদরের চুরখাই বেলতলি গ্রামের বাসিন্দা।
কোতোয়ালী মডেল থানার ওসি (অপারেশন) মো. আজহারুল ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) বিকালে নগরীর মাসকান্দার বিসিক শিল্প এলাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খালি একটি অ্যাম্বুলেন্স দাড়িয়ে ছিল। বিকালের দিকে হঠাৎ বিকট শব্দে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় বিস্ফোরিত অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে সুমন মিয়া অটোরিক্সা চালিয়ে যাচ্ছিল। এতে সুমন মিয়া দগ্ধ হয়। পরে স্থানীয়রা সুমন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালককে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান মো. আজহারুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
