ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অবসরে গেলেন অধ্যক্ষ মো: জমির উদ্দিন

শিক্ষা | সিলেট প্রতিনিধি

(৩ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৪৯ অপরাহ্ন

banglahour

সিলেটের অন্যতম নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মাননীয় অধ্যক্ষ মো: জমির উদ্দিন-এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডি-র সভাপতি জনাব রেজাউল হাসান লোদী, কয়েস লোদী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ। কলেজের নতুন যোগদানকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক মহীতোষ তালুকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী অধ্যক্ষের ভূয়সী প্রশংসা করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, "বিদায়ী অধ্যক্ষ মো: জমির উদ্দিন শুধু একজন অধ্যক্ষ নন, তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাদেরও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে মূলত আজকের এই আয়োজন। মো: জমির উদ্দিন স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। স্যারের নীতি–আদর্শকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালাব।" এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিদায়ী অধ্যক্ষ, প্রাক্তন অধ্যাপক এম.এ জামান, সিনিয়র প্রভাষক তামান্না রহমান, সিনিয়র প্রভাষক মোহাম্মদ মহরম আলী, সিনিয়র প্রভাষক মো: রেজাউর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো: আবুল কালাম, প্রভাষক মো: মুরশেদ শাহ এবং শিক্ষার্থী সাদিয়া সুলতানা সুবর্ণা ও শ্রাবন্তি দাস কথা। সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রভাষক শর্মিলা দাস। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯