ঢাকা, ১৭ মে ২০২৬, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে চিকিৎসকের অবহেলায় প্রসূতি নারীর মৃত্যু থানায় গেইটে মরদেহ রেখে ৪ লাখ টাকায় আপোষ

স্বাস্থ্য | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৪ মাস আগে) ৪ জানুয়ারি ২০২৬, রবিবার, ৫:৪২ অপরাহ্ন

banglahour

ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনরা আজ বিকালে থানার গেইটে মরদেহ রেখে  ২ ঘন্টা পর আপোষ নামা দিয়ে  মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। এতে আলোচনা - সমালোচনার ঝড় বইছে।

নিহত ঝুমা বেগম ভৈরব শহরের  কালিপুর দক্ষিণ পাড়ার কুদ্দুস মিয়ার মেয়ে এবং কালিকাপ্রসাদ এলাকার মো. তৌফিক মিয়ার স্ত্রী। মাত্র দেড় বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির এটিই ছিল প্রথম সন্তান।


পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে প্রসব বেদনা শুরু হলে ঝুমাকে স্থানীয় ভৈরব ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল (প্রা:) ভর্তি করা হয়। ভর্তির পর রোগীকে কোনো প্রকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাত ৮টার দিকে তড়িঘড়ি করে অস্ত্রোপচার (সিজার) করেন ডা. হরিপদ দেবনাথ। ঝুমা একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দিলেও অস্ত্রোপচারের কিছুক্ষণ পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।


নিহতের স্বজনরা জানান, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের ভুলে রোগীর জরায়ু কেটে ফেলায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে রাতভর ৮ ব্যাগ রক্ত দিলেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।


নিহতের চাচা দেলোয়ার হোসেন বলেন, ডাক্তারের ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণেই আমার ভাতিজির মৃত্যু হয়েছে। অবস্থা খারাপ হওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ শেষ মুহূর্তে ঢাকায় রের্ফাড করেন। তখন আর করার কিছু ছিল না।


নিহতের চাচাতো ভাই রাকিব জানান, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি অবহেলা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নিলে আজকে এই মৃত্যুর ঘটনাটি ঘটতো না। ডাক্তারের ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ঝুমার মৃত্যু হয়েছে।


এই দিকে নিহতের স্বজনরা ঢাকা থেকে মরদেহটি নিয়ে বিকাল ৫টায় ভৈরব থানার সামনে উপস্থিত হন। এসময় ২ ঘন্টার বেশি সময় থানার গেইটে সামনে মরদেহটি পরে থাকে। এক পর্যায়ে থানার গেটে মরদেহ রেখে থানার ভিতরে একটি প্রভাবশালী মহলের মধ্যস্থতায় বিষয়টি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের স্বজনদের মধ্যে ৪ লাখ টাকার  বিনিময়ে আপোষ মিমাংসা করা হয়।


এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. হরিপদ দেবনাথ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাঁরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।


ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, আমি জেলার মিটিংয়ে ছিলাম। ওই সময় থানার ভেতর কী হয়েছে তা আমার জানা নেই। তবে জানতে পেরেছি, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এসে হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মর্মে একটি লিখিত দিয়ে গেছে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯