ঢাকা, ১৭ মে ২০২৬, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ১৬ মে ২০২৬, শনিবার, ৮:৪৫ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মস্তোফাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার (১৬ মে) যোহরের নামাজের পর জালালপুর ইউনিয়নের ফেকামারা কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনি আক্তার তারানা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা ও কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী (কেরানি) মো. মস্তোফা দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাত ১০টায় পশ্চিম ফেকামারা গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় এলাকার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,ইউপি সদস্য আব্দুল মতিন আসাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯