ঢাকা, ১৭ মে ২০২৬, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াত: ড. হামিদ আযাদ

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ১৬ মে ২০২৬, শনিবার, ৯:২৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ এবং রাজপথ—উভয় ক্ষেত্রেই কার্যকর ভূমিকা পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার (১৬ মে ২০২৬) ফরিদপুর জেলা কার্যালয়ে আয়োজিত ফরিদপুর অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ড. হামিদ আযাদ বলেন, সরকার জনগণের কল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ অব্যাহত থাকবে।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি জনগণের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। জাতীয় স্বার্থ রক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণে এর বাস্তবায়নের বিকল্প নেই।


তিনি আরও বলেন, সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।


সাম্প্রতিক সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. হামিদ আযাদ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সীমান্তে চলমান হত্যাকাণ্ড বন্ধে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।


সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


দুই দিনব্যাপী এই শিক্ষাশিবিরে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার কর্মপরিষদ সদস্য ও আঞ্চলিক টিম সদস্যরা অংশ নেন। এতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক প্রশিক্ষণ, দায়িত্বশীলতা এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ শিক্ষাশিবির জনশক্তির মানোন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯