ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে ৭৫ শিক্ষার্থীর মাঝে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি প্রদান

শিক্ষা | সিলেট প্রতিনিধি

(৩ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ১০:১৬ অপরাহ্ন

banglahour

সিলেটে আলহাজ্ব মরহুম আব্দুল গনি লোদী–শামসুননেছা লোদী ফাউন্ডেশনের উদ্যোগে ৭৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি উপশহরস্থ উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকশানা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা লুবাবা আক্তার সুমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন এবং গীতা পাঠ করেন রাধিকা ভর্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ও একে এম রুহুল আমিন, এবং ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমিন উদ্দিন।

বক্তারা বলেন, উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশোর মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৭৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এ জন্য তারা সুপ্রিম হোটেলের কর্ণধার ফয়েজ উদ্দীন লোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বক্তারা ভবিষ্যতে এই মেধাবৃত্তি কার্যক্রম সিলেট জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণের আহ্বান জানান।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯